• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

বাংলাদেশ ন্যাপ

ফারাক্কা লংমার্চ পানি আগ্রাসনের বিরুদ্ধে অনুপ্রেরণা


প্রকাশ:  ১৫ মে ২০২৫, ০৭:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ফারাক্কা লংমার্চ পানি আগ্রাসনের বিরুদ্ধে অনুপ্রেরণা

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই ও সংগ্রামের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

জেবেল রহমান গানি ও এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘মরণবাঁধ ফারাক্কার কারণে আজ বাংলাদেশের এক-তৃতীয়াংশ উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। ভারতের কাছ থেকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় কোনো দলীয় সমস্যা নয়। এই সমস্যা দেশের এবং সমগ্র জাতির।’

তারা বলেন, ‘‘ফারাক্কার ভয়াবহতা সম্পর্কে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ঠিকই বুঝতে পেরেছিলেন। আর সে কারণেই ফারাক্কা বাঁধের ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করতে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়।’’

তারা বলেন, ‘পানির অধিকার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই অবস্থায় পানির অধিকার আদায়ে দ্বিপাক্ষিক, আন্তর্জাতিক ফোরামে আলোচনা করতে হবে। ভারতকে বুঝতে বাধ্য করতে হবে আমাদের নায্য প্রাপ্তির বিষয়ে। আর এক্ষেত্রে আমাদের অনুপ্রেরণার উৎস হতে পারেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী।’

জেবেল রহমান গানি ও এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘ফারাক্কা কিংবা টিপাইমুখ বাঁধের এই সমস্যা কোনো দলীয় সমস্যা নয়। এই সমস্যা দেশের এবং সমগ্র জাতির। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী বাংলাদেশ যাতে পানির ন্যায্য হিস্যা পায় সে বিষয়ে জাতীয় সংলাপের মাধ্যমে দল-মত নির্বিশেষে প্রস্তাব গ্রহণ করা উচিত। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক এবং চীন, নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশকে আলোচনার উদ্যোগ নিতে হবে। বন্ধু রাষ্ট্রকেও সৎ বন্ধুত্ব প্রমাণের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। সেই সঙ্গে আমাদেরও সচেতন হতে হবে যেকোনো ধরনের পানি আগ্রাসনের বিষয়ে।’

তারা বলেন, ‘ফারাক্কা লংমার্চের মাধ্যমে মওলানা ভাসানী ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে যে সংগ্রামের সূচনা করেছিলেন তা সকল দেশপ্রেমিক শক্তির সংগ্রামের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। টিপাইমুখ বাঁধসহ ভারতের সকল ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।’

জেবেল রহমান গানি ও এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হলে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা