• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

রেলভবনে এনসিপি নেতাদের তদবির; ভিডিও ভাইরাল


প্রকাশ:  ১৫ মে ২০২৫, ১০:২৬ পি.এম.
শেয়ার করুন 0
রেলভবনে এনসিপি নেতাদের তদবির; ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট

‘আপনি করেন, আমি তিনটা নাম দিলাম ওইটা করেন, এখন ডিসিটা তো করা যাচ্ছে না। ডিসিটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত করতে পারতেছি না, এই মাসের ভেতর চেঞ্জ হবে, আমাকে আপনি সুযোগ দেন।’ 

রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে অপেক্ষমাণ এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক ফোনে এসব কথা বলছিলেন। 

এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেকের কথোপকথনের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই ভিডিও নাহিদ উদ্দিন তারেকের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদরুননেছা কলেজ শাখার সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশাকেও দেখা গেছে। 

বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে জানিয়েছেন, নাহিদ উদ্দিন তারেক ও সিনথিয়া জাহিন আয়েশার পর ওই কক্ষে উপস্থিত হন এনসিপির আরেক নেতা মাহিন সরকার। 

জুলকারনাইন সায়ের প্রশ্ন করেন, রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের সাথে তাদের কী কাজ থাকতে পারে? আর ফোনে কার নাম আর ডিসি পরিবর্তনের কথা আলোচনা করছিলেন এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেক?

এদিকে এ ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু করেন অনেকেই। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহীউদ্দিন রনি বলেন, ‘রেলের ডিজির একান্ত সচিবের রুমে বসে এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক ও তার এক সহযোগী সিনথিয়া আয়েশাকে জুলাই বেঁচতে দেখলাম।

তিনি আরো বলেন, ‘এদিকে ১০ মাস পরেও জুলাইয়ে হাত, পা ও চোখ হারানো ভাইগুলো চিকিৎসা না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে। বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার মাথা বেঁচে এরা যেই বৈষম্যমূলক জঘন্য কাজে লিপ্ত হলো, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা