• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


প্রকাশ:  ১৭ মে ২০২৫, ১২:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় টুঙ্গিপাড়া ও চিতলমারী থানা পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

এর আগে, বৃহস্পতিবার (১৫ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সাতপাড় এলাকায় ছাত্রলীগ একটি মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করে। সেখানে এই নিষিদ্ধ সংগঠনের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হকও অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার আসামি। এছাড়াও বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনে তিনি অংশ নিয়েছিলেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তাকে শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী জেলা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রতি বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
বিকেলে এনসিপির পদযাত্রা সকালে বৈদ্যুতিক তারে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল
ছবি: সংগৃহীত
১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু