• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা

বিরল রোগে আক্রান্ত রুগীর পাশে রশিদ মন্ডল ফাউন্ডেশন


প্রকাশ:  ১৭ মে ২০২৫, ০১:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের চর বেগুনি পাড়া গ্রামের বিরল রোগে আক্রান্ত মোকাররমের পাশে দাঁড়িয়েছে “রশিদ মন্ডল ফাউন্ডেশন”। ২৫ বছর বয়সী মোকাররম দীর্ঘ ১২ বছর ধরে অজানা এক দুরারোগ্য রোগে ভুগছেন। পিতা মোঃ কুরবান আলীর একমাত্র সন্তান মোকাররম আর্থিক অস্বচ্ছলতার কারণে এতদিন সঠিক চিকিৎসার সুযোগ পাননি।

এক সময় ঢাকায় সীমিত চিকিৎসা নেওয়া হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। কিছুদিন চিকিৎসা চালানোর পর অর্থাভাবে পরিবারটি বাধ্য হয়ে চিকিৎসা বন্ধ করে দেয়। মোকাররমের পরিবার ও এলাকাবাসীর মতে, যথাযথ চিকিৎসা পেলে মোকাররম আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ জন্য তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এই প্রেক্ষাপটে মানবিক সহায়তার অংশ হিসেবে “রশিদ মন্ডল ফাউন্ডেশন” মোকাররমের পাশে দাঁড়িয়েছে। ফাউন্ডেশনটি দুই ধাপে তাকে উপহার সামগ্রী প্রদান করে। প্রথম ধাপে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও নগদ অর্থ।

পরে দ্বিতীয় ধাপে মোকাররমকে এক মাসের খাদ্যসামগ্রী এবং আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে একটি ছাগল উপহার দেওয়া হয়।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রশিদ মন্ডল ফাউন্ডেশন”-এর সহায়তা নিঃসন্দেহে একটি মানবিক ও সময়োপযোগী কাজ। তবে শুধুমাত্র ব্যক্তি বা সংগঠনের সহযোগিতায় নয়, মোকাররমের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

মোকাররমের জীবন বাঁচাতে এখন জরুরি উন্নত চিকিৎসা। সময়মতো ব্যবস্থা না নিলে তার অবস্থার আরও অবনতি হতে পারে। এ অবস্থায় এলাকার মানুষ সমাজের বিত্তবান, সরকারি-বেসরকারি সংস্থাগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রতি বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
বিকেলে এনসিপির পদযাত্রা সকালে বৈদ্যুতিক তারে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল
ছবি: সংগৃহীত
১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু