• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মাউশিতে তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও গণমিছিল


প্রকাশ:  ১৮ মে ২০২৫, ১০:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

‘জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন’ তারেক রহমানের এই দাবিতে মেহেরপুরের গাংনীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) অনুষ্ঠিত এই মিছিল ও সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন।

 প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তির ইচ্ছায় বাণিজ্য করতে এবং অপশক্তির দোসরদের বিএনপির কমিটিতে পদায়নের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত সাপেক্ষে মেহেরপুর আহবায়ক কমিটি বাতিল করতে হবে।

গাংনী উপজেলা বিএনপি আয়োজিত এই গণমিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদ্জ্জুামান বাবলু।

গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান বক্তা ছিলেন, মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহাবুবুর রহমান মাহবুব।

গণ-মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেরি আলভী, মেহেরপুর জেলা ছাত্র দলের সভাপতি সেনজির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সাবেক ছাত্র নেতা নুরুজ্জামান হকা, সাবেক ছাত্রনেতা সাহিবুল ইসলাম, গাংনী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমন হোসেন প্রমুখ।

সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি গণ মিছিল গাংনী হাসপাতাল বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জামায়াত গণতান্ত্রিক দল কি না নিজেরাই বিবেচনা করুক: মির্জা ফখরুল
ছবি : সংগৃহিত
সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
কুমিল্লা মহিলা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই ৬ শিক্ষকের পদায়ন