• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইশরাক হোসেন

ইশরাক ইস্যুতে কাল সকাল ১০ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা


প্রকাশ:  ২০ মে ২০২৫, ০৪:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার সকাল ১০ টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত না আসলে আরও কঠোর কর্মসূচী ঘোষণা দেয়া হবে।

ঢাকাবাসীর পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। মঙ্গলবার (২০মে) বিকালে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসুচি থেকে এই ঘোষণা দেন তিনি।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান বলেন, আমরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর জন্য সকাল ১০টা বিক্ষোভ সমাবেশ করবো। এ সময়ের মধ্যে তাকে শপথ না পড়ানো না হলে কঠোরতম কর্মসূচি দেওয়া হবে।

এর আগে আজ সকাল ১০টার দিকে ঢাকাবাসীর ব্যানারে হাজারো মানুষ গুলিস্তানে নগরভবনের সামনে জড়ো হয়। পরে লোকসমাগম বেশি হলে তারা বিক্ষোভ শুরু করেন। নগর ভবনের প্রধান ফটকে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে অবস্থান নেন। মঞ্চে গান ও জাদু প্রদর্শনী করা হয়।

কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আব্দোলন এবং দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। তাদের পক্ষ থেকে তাদের নগরবাসীর প্রত্যেক নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। ঘোষণা করেন আগামীকাল সকাল ১০ টার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা-পরিবহনসেবা এবং বিদ্যুৎ সেবাসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ
ছবি: সংগৃহীত
শিক্ষা ক্যাডারে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতি শুরু, শিগগির তফসিল