• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাত ১টার মধ্যে ১৯ জেলায় হতে পারে ঝড়

   ২০ মে ২০২৫, ০৯:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, আজ বিকেল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ০১টা পর্যন্ত দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে বাড়বে আরও শীতের দাপট: আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে বাড়বে আরও শীতের দাপট: আবহাওয়া অধিদপ্তর
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
ঢাকায় শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
ঢাকায় শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর