• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘ক্ষমতায় এলে গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’


প্রকাশ:  ২৩ মে ২০২৫, ০৩:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
‘ক্ষমতায় এলে গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’

নরসিংদী প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের সকলের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র।

শুক্রবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার মেহেরপারা ইউনিয়নের চৌয়া এলাকার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি।

রিজভী বলেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন এমনকি রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা শহীদদের পরিবারের আরো বেশি খোঁজখবর নেওয়া উচিত। যারা এতো এতো কাজের ফিরিস্তি তুলে ধরছেন, যাদের রক্তের উপর এই অস্তর্বর্তী সরকার শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের উপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি।

জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্বভার গ্রহন করা হয়। এসময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা