• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নুরুজ্জামান হীরা


প্রকাশ:  ২৪ মে ২০২৫, ০২:০৫ পি.এম.
শেয়ার করুন 0
বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নুরুজ্জামান হীরা

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা।

শুক্রবার (২৩ মে) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

নুরুজ্জামান হীরা বলেন, ‘তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বে দিবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

নুরুজ্জামান হীরা বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা