• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২ আজ নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি

কিছু দলের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয়: নজরুল


প্রকাশ:  ২৪ মে ২০২৫, ০৮:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। তবে কিছু দলের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘সব দল এখনো সংগঠিত হয়নি, তাদের সময় দরকার। কিন্তু সেই অপেক্ষায় নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয়। জনগণের ক্ষমতা তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে।’

শনিবার বিকালে বগুড়ার শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

নজরুল ইসলাম বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আলোচনা সাপেক্ষে শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশন জুনের মধ্যে প্রস্তুতির কথা বলেছে, তাহলে ডিসেম্বরের নির্বাচন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন, তাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। জনগণ স্থায়ী সরকার চায়। আওয়ামী লীগ সব সেক্টর ধ্বংস করেছে। তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, যা থেকেই পুনর্গঠনের দিশা পাওয়া যাবে।’

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা