• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

নগর ভবনে থমকে আছে নাগরিক সেবা


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ০৯:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৫ মে থেকে টানা আন্দোলন করছেন তার সমর্থকরা। এর সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারীর একাংশ। ফলে ভেতর-বাইরের আন্দোলনে স্থবির ডিএসসিসর প্রায় সব কার্যক্রম।

প্রধান ফটকসহ সব বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেয়ায় থমকে আছে ঢাকা দক্ষিণের নগর ভবন। সেবা নিতে আসা শত শত নাগরিক ফিরে যাচ্ছেন খালি হাতে। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, ট্যাক্স প্রধানসহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত নগরবাসী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো নগরবাসী।

ভোগান্তিতে পড়া সেবা প্রত্যাশীরা বলছেন, প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ সব ধরনের নাগরিক সেবা। নগর ভবন অবরুদ্ধ করে বা নাগরিক সেবা বন্ধ রাখা কারও ব্যক্তিস্বার্থ হাসিলের উপায় হতে পারে না।

বুধবার (২৮ মে) সকালে নগর ভবনে জন্মনিবন্ধনের জন্য নগর ভবনে আসেন রিফাত আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, গত তিন দিন ধরে আমি জন্মনিবন্ধনের জন্য নগর ভবনে আসছি। কিন্তু আন্দোলনকারীদের জন্য আমি আমার প্রাপ্য সেবাটুকু পাচ্ছি না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি যদি সময়মতো আমার সেবাটুকু না পাই তাহলে এ নগর ভবনের কি প্রয়োজন?

আন্দোলনকারীরা বলছেন, নাগরিক সেবায় যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে তার দায় স্থানীয় সরকারের। কারণ স্থানীয় সরকারের টালবাহানায় আদালতের রায়ের পরেও ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না।

আন্দোলনে অংশ নেয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য খোরশেদ আলম বলেন, ইশরাকের পক্ষে আদালত থেকে দুই দফা রায় আসার পরও টালবাহানা করে তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. জিল্লুর রহমান বলেন, আমাদের সব কার্যক্রম বন্ধ এটি পুরোপুরি সত্য নয়। বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। এছাড়া যেসব কাজ জনগুরুত্বপূর্ণ, সেগুলো সচিবালয়ে বসেই পরিচালনা করছি।

প্রধান ফটক এবং বিভাগগুলো তালাবদ্ধ রাখার বিষয়ে জানতে চাইলে সিইও বলেন, ঢাকাবাসীর ব্যানারে এসে কতিপয় আন্দোলনকারী তালা দিয়েছে। সেখানে হয়তো কিছু কর্মচারী জড়িত থাকতে পারে। তবে অফিসিয়ালি আমাদের এ রকম কোন সিদ্ধান্ত নেই।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়। সেই বিধান অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের এই ধরনের কর্মসূচি অসদাচরণের পর্যায়ে পড়ে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। সে সময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক হোসেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই নির্বাচনী ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৫ মে থেকে আন্দোলন নামেন ইশরাক সমর্থকরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল
অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল