• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

নিম্নচাপ শক্তিশালী

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ০৩:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হয়েছে নিম্নচাপে। ফলে সকাল থেকে লাগাতার বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি হতে পারে আরো শক্তিশালী। বাড়তে পারে বৃষ্টিপাত। তবে নেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। পাহাড়ি এলাকায় হতে পারে পাহাড়ধসও, সাময়িক প্লাবিত হতে পারে কিছু নিম্নাঞ্চল।

২৭ মে বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বুধবার রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপে। যা বৃহস্পতিবার (২৯ মে) সকালে পরিণত হয় নিম্নচাপে। ফলাফলে, রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই সকাল থেকে হচ্ছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত।

বৃষ্টিতে যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তি এলেও ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর। জায়গায় জায়গায় জমে গেছে পানি। বেড়েছে যানজট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দেশের প্রায় সব বিভাগেই সম্ভাবনা রয়েছে ভারি বৃষ্টিপাতের।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, নিম্নচাপটি আরো কিছুটা শক্তিশালী হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেবার কোনো সম্ভাবনা নেই।

তিনি জানান, নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর এবং নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দূষণের চাদরে ঢাকা রাজধানী ঢাকা। ছবি: সংগৃহীত
বায়ুদূষণে বিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, শীর্ষে কাম্পালা
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা