• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান

লক্ষাধিক জমায়েতের প্রস্তুতি

কিশোরগঞ্জে ২০ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

   ২৯ মে ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৩১ মে কর্মী সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শেখা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 

বৃহস্পতিবার (২৯ মে ) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কর্মী সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।

বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর পর কিশোরগঞ্জে খোলা মাঠে কর্মী সম্মেলন হতে যাচ্ছে।  কিশোরগঞ্জের কর্মী সম্মেলনে লক্ষাধিক লোক সমাগমের টার্গেট নেয়া হয়েছে। ইতোমধ্যে কর্মী সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। লিফলেট বিতরণ, মাইকিং এবং ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভা পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। হচ্ছে মিছিল-মিটিং। আগামীর বাংলাদেশ হবে শান্তিময় ও সন্ত্রাস মুক্ত হবে কর্মী সম্মেলনের মাধ্যমে এমনটাই জানান দেয়া হবে।

কর্মী সম্মেলন সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে দুপুরে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী  কিশোরগঞ্জ জেলা শাখা। 

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. কর্নেল (অব.) জেহাদ খান, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোসাদ্দেক আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা  শেখ, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর জামায়াতে ইসলামী আমির কারী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৈরাজ্যের অভিযোগ তুলে আ. লীগের বিরুদ্ধে জাতীয়তাবাদী তৃণমূলের বিক্ষোভ
নৈরাজ্যের অভিযোগ তুলে আ. লীগের বিরুদ্ধে জাতীয়তাবাদী তৃণমূলের বিক্ষোভ
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির