• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি নেতা মজনুকে দেখতে হাসপাতালে আমিনুল হক

   ১ জুন ২০২৫, ০১:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুকে দেখতে গিয়েছিলেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক। 

রোববার (১লা জুন) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মজনু'কে  দেখতে যান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।  বিএনপি নেতা আমিনুল হক অসুস্থ রফিকুল আলম মজনু'র শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। 

উল্লেখ্য, গত ২৮ মে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিকুল আলম মজনু। পরে বুকের ব্যথা বাড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস