• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০

রাঙ্গাবালীতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত


প্রকাশ:  ৩ জুন ২০২৫, ০৬:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালী প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দোয়া, মিলাদ ও আলোচনা সভা করেছে বিএনপি। 

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে কাঙালি ভোজ ও খাবার পানি বিতরণ করা হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শ্রীলঙ্কান জেলে। ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশে ভেসে আসা শ্রীলঙ্কার ২ জেলের ৩৪ দিনের হৃদয়বিদারক গল্প
ছবি: ভিওডি বাংলা
৫ বছরের আইনি লড়াই শেষে জমির দখল বুঝে পেলেন ক্রেতারা
ছবি-ভিওডি বাংলা
পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা