• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ঈদে চড়া মসলার বাজার


প্রকাশ:  ৪ জুন ২০২৫, ১২:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহাকে সামনে রেখে এরইমধ্যে বেচা-কেনা বেড়েছে গরম মসলা জাতীয় পণ্যের। আগে থেকেই চড়া দামে থাকা মসলার বাজার প্রায় অপরিবর্তিত আছে। কিছুটা কমেছে জিরার দাম। কিন্তু বেশি চাহিদা আছে, এমন দুয়েক জাতের মসলার বাজার এখন বেশি অস্থির। অস্বাভাবিক দাম বেড়েছে এলাচের। মানভেদে এক কেজির দাম সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকা। ভালো মানের একশ গ্রামের জন্য দিতে হবে ছয়শ টাকা।

ক্রেতারা বলছেন, এলাচের এমন দাম সাম্প্রতিক বছরগুলোয় দেখা যায়নি। এলাচ ছাড়া বেশিরভাগ মশলার দামে খুব একটা হেরফের হয়নি, এমন দাবি বিক্রেতাদের। তবে এক বছরের ব্যবধানে অতি প্রয়োজনীয় বেশিরভাগ মশলার দাম বেড়েছে দ্বিগুণের বেশি, বলছেন দোকানদাররা।

গরম মশলা জাতীয় পণ্যের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। একদিকে ডলারের চড়া দাম, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাবকে দুষছেন পাইকারি বিক্রেতারা। দোকানদাররাও বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব পরেছে স্থানীয় পর্যায়ে।

উল্লেখ্য, ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী, মসলা ও শুকনা ফলের নয়টি পণ্যের চাহিদা বছরে ১ লাখ ২৪ হাজার টন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
টানা দুই দফা বৃদ্ধির পর এবার স্বর্ণের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল
ছবি: সংগৃহীত
৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক