• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মঙ্গলবার থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু

   ৯ জুন ২০২৫, ০২:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন চলছে সৌদি থেকে হাজীদের দেশে ফেরার প্রস্তুতি। আগামীকাল মঙ্গলবার (১০ ‍জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজীদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত। 

মিনায় শয়তানকে কংকর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কায় হজ মিশনে। বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন মারা গেছেন। 

চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং ৪৬২ জনকে আইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করে। 

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের দেশ থেকে সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইট ৩১ মে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন
ঈদগাহ কতটা প্রস্তুত মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও অতিথি অভ্যর্থনার জন্য?
ঈদগাহ কতটা প্রস্তুত মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও অতিথি অভ্যর্থনার জন্য?
সৌদিতে নিহত মোশাররফের লাশ দেশে এসেছে
সৌদিতে নিহত মোশাররফের লাশ দেশে এসেছে