• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

দু-একটি দল ‘ধর্ম ও শহীদদের’ নিয়ে ব্যবসা করছে: রিজভী

   ৯ জুন ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু'একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে। একটি সুনির্দিষ্ট অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহিদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে। এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যারা প্রচণ্ডভাবে বিএনপি বিদ্বেষী বলেও দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকার দুই একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে।পরিকল্পিত অ্যাজেন্ডা বাস্তবায়নের অংশ এটি। 

সোমবার (৯ জুন) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা জানান রুহুল কবির রিজভী।

ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করে বিএনপির এ মুখপাত্র বলেন, কোনো একটি রাজনৈতিক দলের নেতা বলছেন শহিদদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না। তারা ৭১ এর শহিদদের কথা কি ভুলে গেছেন, ৮৬ সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন। আসলে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান। 

তিনি বলেন, এপ্রিল মাসে তো প্রচণ্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা থাকে, মাদ্রাসার পরীক্ষা থাকে। সে সময় কেবল রোজার ঈদ শেষ হবে। এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে। রোজা রেখে প্রচারণা চালাবে কীভাবে।

রিজভী বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না। তবে, বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।

বিএনপি নেতা বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও, উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছো না অন্তর্বর্তী সরকার।  অন্তর্বর্তী সরকার। কুরবানি পশুর চামরার ন্যায্য দাম থেকে চামড়া বিক্রেতারা বঞ্চিত হয়েছে বলেও জানান, বিএনপি এই সিনিয়র নেতা।

রিজভী প্রশ্ন করেন, সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে কি না? চাঁদাবাজ-দখলদারদের কেনো ধরা হচ্ছে না? তিনি বলেন, সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ