• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিয়ে না পড়ানোয় ইমামকে কুপিয়ে হত্যা


প্রকাশ:  ১০ জুন ২০২৫, ০৭:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় গনি মোল্লা নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

মঙ্গলবার (১০ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার (৯ জুন) গভীর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসার একটি কক্ষে কুপিয়ে আহত করা হয়।

নিহত গনি মোল্লা সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম।

স্থানীয়রা জানান, বৃদ্ধ মরিচ কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনে ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। রোববার রাতে চন্ডিপুর এলাকায় ওই মেয়েকে নিয়ে আসেন শাহাদাত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী। পরে তারা সিকেবি আলিম মাদ্রাসায় গনি মোল্লার কাছে যান। এ সময় গনি মোল্লাকে ওই মেয়েকে শাহাদাতের সঙ্গে বিয়ে পড়াতে বলেন। কিন্তু শাহাদাতের স্ত্রী ও সন্তান থাকায় ইমাম গনি মোল্লা বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান।

তারা আরও জানান, ক্ষুব্ধ হয়ে শাহাদত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী মিলে ইমাম গনি মোল্লাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে থাকা এক কিশোর চন্ডিপুর বাজারে গিয়ে স্থানীয়দের জানালে তারা ইমামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আহত গনি মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। গনি মোল্লার মৃত্যুর খবর চন্ডিপুর এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধ জনতা বৃদ্ধ মরিচ কাজীপাড়ায় শাহাদত হোসেন ও তার আত্মীয়-স্বজনের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা