• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চায়ের দোকানে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

   ১১ জুন ২০২৫, ১১:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যশেরি প্রতিনিধি

যশোরের শার্শায় চায়ের দোকানে প্রকাশ্যে লিটন নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, সন্ধ্যায় লিটন বাজারে বসে চা খাচ্ছিল। এ সময় ওই এলাকার মমিনুর ও তার ছেলে সেলিম তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তিনি মারা যান।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কমিটি গঠন
শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কমিটি গঠন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
নান্দাইলের মধুপুর-দেওয়ানগঞ্জ সড়ক
সড়ক ছিল গলার কাঁটা, প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তি