• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রবীন্দ্র কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ


প্রকাশ:  ১১ জুন ২০২৫, ০২:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দর্শনার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা পরবর্তী কাছাবাড়িতে হামলার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান। তবে তিনি জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে গত ৮ জুন, ঈদের ছুটিতে। প্রবাসী শাহনেওয়াজ তার পরিবার নিয়ে কাছারিবাড়ি ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রতিবাদে তারা গত ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক
ছবি: ভিওডি বাংলা
মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী