• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের বিশেষ নির্দেশনা মোদির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক

যে দল ক্ষমতায় আসবে তারাই সংস্কার করবে: দুলু


প্রকাশ:  ১৪ জুন ২০২৫, ১০:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
যে দল ক্ষমতায় আসবে তারাই সংস্কার করবে: দুলু

নাটোর প্রতিনিধি: 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি নির্বাচন চেয়েছে, দ্রুত নির্বাচন দিতে হবে। যে দল ক্ষমতায় আসবে, তারাই সংস্কার করবে।

শনিবার (১৪ জুন) বিকালে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে স্থানীয় যুবদলের আয়োজনে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ নেওয়া হচ্ছে—তা না করে তারেক রহমানের ৩১ দফা অনুসরণ করলেই সংস্কার হয়ে যাবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে।

বিএনপি ৩১ দফার কথা আগেই বলেছিল জানিয়ে দুলু বলেন, ২০২২ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কখনো যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে সেই ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। এই ৩১ দফাই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই দেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, বিচার বিভাগ, গণতন্ত্র এবং বাংলাদেশে যা কিছু আছে—তার সবকিছু ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে আলোচিত জিতুকে কুপিয়ে হত্যা
যশোরে আলোচিত জিতুকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
বাকৃবিতে জাইকার অর্থায়নে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
‘শেষমেশ বাড়িভিটাটাও তিস্তায় গেল, এখন মাথা গোঁজার ঠাঁই চাই’