{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ জুলাই ২০২৬, ১০:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুজেস্তানের সালান্দ এলাকা। ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় সেখানে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের পরপরই সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নে দ্রুত পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। রেড ক্রিসেন্ট জানিয়েছে, কম্পনের কেন্দ্রের আশপাশের কয়েকটি গ্রামে দু’টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তারা স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তার প্রস্তুতি নিচ্ছে।

প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দুর্গম এলাকাগুলো থেকে তথ্য সংগ্রহের কাজ এখনও চলছে। ফলে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ভিওডি বাংলা/জা

 

 
 
 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লুইস ম্যানুয়েল ওতেরো আলকান্তারা
কিউবার ভিন্নমতাবলম্বী নেতা আলকান্তারা নির্বাসনে
ছবি: সংগৃহীত
৩০টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ছবি: সংগৃহীত
তুর্কি রাষ্ট্রদূতের হাতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শুভেচ্ছাপত্র