{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

১৩৩ যাত্রী নিয়ে ফেরি ডুবি, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ১০:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১৩৩ জন যাত্রী ও নাবিক বহনকারী একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো বহু যাত্রী নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। শনিবার স্থানীয় সময় রাজধানী জর্জটাউন থেকে ছেড়ে যাওয়ার পর এমভি বারিমা নামের ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে।

ফেরিটিতে ১১৬ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় রাত ১১টা ১ মিনিটে জরুরি সংকেত পাওয়ার পর সরকারি উদ্ধারকারী দল ও বেসরকারি নৌযান নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়।

গায়ানার জনপথমন্ত্রী হুয়ান এডগিল জানান, ফেরিতে থাকা সবাইকে উদ্ধারের বিষয়ে তারা আশাবাদী। উদ্ধারকর্মীরা রোববারও নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, উদ্ধার হওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী এবং ফেরিটির ক্যাপ্টেন রয়েছেন। তিনি জানান, ক্যাপ্টেন উদ্ধারের পর আবার ঘটনাস্থলে ফিরে গিয়ে অনুসন্ধান কাজে সহায়তা করছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় ফেরিটি নির্ধারিত ওজনসীমার মধ্যেই ছিল। ফেরিটি ৩০০ জনের বেশি যাত্রী বহনের অনুমোদনপ্রাপ্ত ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান ও চিকিৎসা পরীক্ষা শেষ হওয়ার পর ফেরিতে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তি ও নিখোঁজদের স্বজনদের সহায়তায় বিশেষ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

ফেরিটি জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে যাত্রা করেছিল। পরে আয়রন পন্ট এলাকার কাছে এটি উল্টে যায়।

গায়ানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এমভি বারিমায় ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি শক্ত কাঠামোর লাইফক্রাফট এবং ছয়টি ফোলানো যায় এমন লাইফক্রাফট ছিল। ১৯৩৯ সালে নির্মিত ৪০ মিটার দীর্ঘ এই ফেরিটি দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি
রাহুল গান্ধী
বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা রাহুল গান্ধীর
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ