{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২০ জুলাই ২০২৬, ১০:২৫ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, বিদ্যমান নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ বিষয়ে সরকার জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

সোমবার (২০ জুলাই) জোটভুক্ত শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। প্রচলিত আইন ও বিধি অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে। তবে এ বিষয়ে জোটের সব শরিক দলের মতামত ও আলোচনা গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ লড়াই এখনো চলমান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের সংকট ও ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি: যে দুপুরে থেমে গিয়েছিল অসংখ্য ক্ষুদে স্বপ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের যে গুম নিয়ে কথা বলছে এইচআরডব্লিউ
ছবি: জাতিসংঘ বাংলাদেশ অফিস
ঢাকায় টেকসই ভবনের জাতীয় মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ জাতিসংঘের