{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২০ জুলাই ২০২৬, ০৯:১২ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিং
ছবি: সংগৃহীত

বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা-সংক্রান্ত বিষয়সহ সব সিদ্ধান্ত শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) রাতে শরিক দলগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে দলগুলোর সঙ্গে আমাদের এখনো কোনো আলাপ হয়নি। আপনারা জানেন, আমাদের যে আইন হয়েছে, সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘সুতরাং আমার মনে হয়, সে বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেব।’

এর আগে ব্রিফিংয়ে মির্জা ফখরুল চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ মাসের কার্যক্রম এবং রাষ্ট্র সংস্কারে ‘৩১ দফা’ ও ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথা তুলে ধরেন।

নৈশভোজে অংশ নেওয়া মিত্র দলগুলোর প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন কিংবা গুম ও হত্যার শিকার হয়েছেন, দেশ ও জাতি তাঁদের অবদান স্মরণে রাখবে। আগামী দিনেও সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ চলবে বলেও আশা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শরিকদের সঙ্গে তারেক রহমানের মিটিং সোমবার
নৈতিক শিক্ষা থাকলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব: আলাল
নৈতিক শিক্ষা থাকলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব: আলাল
ছবি: সংগৃহীত
জুলাই সনদের জন্য রাজনৈতিক দলগুলোর বসা উচিত: রিজভী