শুল্ক গোয়েন্দায় নতুন মহাপরিচালক, কাস্টমসের ৩ শীর্ষ পদে রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এই রদবদলের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে এই পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ রাশেদুল আলমকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে, এতদিন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করা মোহাম্মদ শফি উদ্দিনকে ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এনবিআরের সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য