{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোদির বাসভবনের সামনে লাঠিচার্জ, সরিয়ে নেওয়া হলো রাহুল গান্ধীকে বিশ্লেষণ: ‘এল মায়ো’র পতন, এখন সিনালোয়া কার? শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরে পেল পরিচালনা পর্ষদ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৯৭ মশিউর রহমান যাদু মিয়া ছিলেন রাজনীতির জাদুকর: শামসুজ্জামান দুদু দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণ, শেষে যা ঘটল সাভারে নারী হত্যা: দুই সপ্তাহের মধ্যে মূল আসামির আদালতে স্বীকারোক্তি ধর্ষণের পর হত্যার আসামি দ্বিতীয় দফা রিমাণ্ডে সার্ক অঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগের আহ্বান রাজধানীতে যুবকের বিরুদ্ধে তরুণকে হত্যার অভিযোগ

আজও ভারতের সংসদ অভিমুখে পদযাত্রা করবে সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক    ২১ জুলাই ২০২৬, ০১:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও সংসদ ভবনের দিকে পদযাত্রা করবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। 

সোমবার গভীর রাতে এ ঘোষণা দেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

তিনি বলেন, আন্দোলন চলবে এবং বিক্ষোভকারীরা যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না।
সোমবার দিনভর দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ইন্ডিয়া টুডে ডিজিটাল-এর সঙ্গে কথা বলেন অভিজিৎ দিপকে। মঙ্গলবারও সংসদ অভিমুখে পদযাত্রা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,'আমরা আবার পদযাত্রা করব। আমরা এই বিক্ষোভস্থল ছেড়ে যাচ্ছি না।

'সোমবার সকালে দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের আগের মঞ্চ সরিয়ে দেয়। পরে সিজেপির কর্মী-সমর্থকেরা আবার সেখানে জড়ো হন। তারা নতুন করে একটি তাঁবু এবং অস্থায়ী মঞ্চ তৈরি করে আন্দোলন শুরু করেন। গত ৬ জুন থেকে সিজেপির নেতাকর্মীরা যন্তর মন্তরে অবস্থান করছেন।
তাদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এর আগে একই দাবিতে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন। পরে তাকে আটক করে সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সোমবার বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যান বিক্ষোভকারীরা। বৃষ্টিতে ভিজে অভিজিৎ দিপকে অন্য নেতাদের সঙ্গে মানবশৃঙ্খলের সামনে দাঁড়িয়ে স্লোগান দেন।
বিক্ষোভস্থলে থাকা সিজেপির নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলেন, পরবর্তী কর্মসূচি নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
 
সিজেপি এবং সোনম ওয়াংচুক সংসদ ভবনের দিকে 'সংসদ চলো' কর্মসূচির ডাক দিয়েছিলেন। সোমবার ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন। এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের লাঠিচার্জে আহত বিক্ষোভকারীদের ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে তাদের ১১৮ জনের বেশি সদস্য আহত হয়েছেন। দিনভর সংঘর্ষ ও বৃষ্টির পরও সোমবার রাত পর্যন্ত যন্তর মন্তরের পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। সেখানে অন্তত এক হাজার বিক্ষোভকারী এবং কয়েক শ পুলিশ সদস্য অবস্থান করছিলেন। মঙ্গলবার আবার পদযাত্রার চেষ্টা হলে পুলিশ কী ব্যবস্থা নেবে—এমন প্রশ্নের জবাবে দিল্লি পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বলেন, আগের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রয়োজন হলে আবারও ব্যারিকেড বসানো হবে।

এদিকে ইন্ডিয়া টুডে টিভি জানিয়েছে, সোমবারের সংঘর্ষের ঘটনায় দিল্লি পুলিশ একাধিক প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করা শুরু করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও পরীক্ষা করা হচ্ছে। সহিংসতা পূর্বপরিকল্পিত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার সংসদ ভবনের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী লাঠি, ব্যাটন ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার কিছু অংশে ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সোমবার গভীর রাতেও যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যাহত ছিল বলে ইন্ডিয়া টুডে ডিজিটাল জানিয়েছে। সংঘর্ষের মধ্যেই সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। ইন্ডিয়া টুডে টিভি সূত্রের বরাতে জানায়, সোমবার সিজেপির প্রতিনিধিরা দুই দফায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। প্রথম বৈঠক হয় সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে। তখন জেপি নাড্ডা আন্দোলনকারীদের লিখিতভাবে দাবি জমা দিতে বলেন। পরে বিকেল ৪টার দিকে তারা আবার তার সঙ্গে দেখা করেন এবং তিন দফা দাবি সম্বলিত একটি লিখিত স্মারকলিপি তার হাতে তুলে দেন।

বহু বছর পর দিল্লিতে এত বড় মাত্রার সড়ক সংঘর্ষের ঘটনা ঘটল। এর মধ্যেই অভিজিৎ দিপকে মঙ্গলবার আবার সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিও চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ফলে মঙ্গলবার পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কাদের বিক্ষোভ
ছবি : সংগৃহিত
শিক্ষার্থী বিক্ষোভে লাঠিচার্জ, মোদি-অমিত শাহের পদত্যাগ চাইলেন রাহুল
ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কি। ছবি: সংগৃহীত
বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন সেনাপ্রধান