মোসাদের পরিকল্পনায় ক্ষমতায় ফেরানোর দাবি নাকচ আহমাদিনেজাদের

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আবার ক্ষমতায় ফেরাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গোপন পরিকল্পনা করেছে— এমন দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে আহমাদিনেজাদের গণমাধ্যম কার্যালয় জানায়, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। তাদের দাবি, বিষয়টি জনমত বিভ্রান্ত করার উদ্দেশ্যে চালানো একটি ‘মনস্তাত্ত্বিক প্রচারণা’।
ইরানের সংবাদমাধ্যম বাহার নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সত্য নয়। পত্রিকাটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ তথ্য প্রকাশ করেছে বলেও অভিযোগ করা হয়।
এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গোপনে আহমাদিনেজাদকে আবারও ক্ষমতায় ফেরানোর পরিকল্পনা নিয়ে কাজ করেছিল।
তবে ইরানের সাবেক এই প্রেসিডেন্টের কার্যালয় ওই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছে, এ ধরনের অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
ভিওডি বাংলা/আ








মন্তব্য