• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খাগড়াছড়িতে পানিবন্দি মানুষের পাশে আনসার ও হিল ভিডিপি

খাগড়াছড়ি প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হলে পানিবন্দি মানুষের উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ কার্যক্রমে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে সমন্বয় করে তারা দুর্গত মানুষের পাশে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকায় হিল ভিডিপি সদস্য মুসা মিয়ার নেতৃত্বে আনসার ভিডিপি সদস্যরা ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে পানিবন্দী মানুষকে উদ্ধার ও নিরাপদ স্থানে পৌঁছে দেন। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে নিয়মিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রায় দুই বছর আগে নিজস্ব অর্থায়নে একটি ইঞ্জিনচালিত নৌকা ক্রয় করে তিনি জনসেবামূলক এই উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে ওই নৌকার মাধ্যমে বন্যায় আটকে পড়া মানুষ উদ্ধার, অসুস্থ রোগী পারাপার, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং গবাদিপশু পারাপারের মতো গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হচ্ছে। 

অপরদিকে, খাগড়াছড়ি সদর উপজেলার ২নম্বর কুমিল্লা টিলা হিল আনসার পোস্টের হিল আনসার হাবিলদার মো. জাহাঙ্গীর আলম মহালছড়ি ও পাকিজাছড়ি এলাকায় বন্যায় পানিবন্দী প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের উদ্ধার কার্যক্রমে নৌকাযোগে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি মহালছড়ি জোনে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমেও সক্রিয় সহযোগিতা প্রদান করেন।

এদিকে, দীঘিনালা উপজেলার ১নম্বর মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হলে বাবুছড়া ৭ বিজিবি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহবন্দী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি এপিসি মো. খোরশেদ আলম-এর নেতৃত্বে হিল ভিডিপি সদস্যরা অত্যন্ত নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং বিজিবিকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলের জনগণকে সংগঠিত করে জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করেন। খাগড়াছড়ির চলমান বন্যা পরিস্থিতিতে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যদের উদ্ধার অভিযান, পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও বিনামূল্যে ওষুধ বিতরণে সক্রিয় অংশগ্রহণ সেই মহৎ উদ্দেশ্যেরই বাস্তব প্রতিফলন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আইনজীবী আটক
ছবি: ভিওডি বাংলা
নাগরপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১১ জুলাই
ছবি: ভিওডি বাংলা
ডাসারে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় গাছের চারা ও জৈব সার বিতরণ