• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৫:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আন্দোলনের মোড় ঘুরিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি। আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দল এবার শিক্ষার্থীদের পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরেছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন ছয় প্রতিনিধি।

এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রতিনিধি দলের উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো:

১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায়, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

২. যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবে, তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।

৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।

৪. চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

৫. পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে।

৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত বা মানসিক চাপে না পড়ে।

এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে এলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের উপস্থাপিত দাবির তালিকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি রাখা হয়নি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি
ফাইল ছবি
জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ছবি : সংগৃহিত
পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ