• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা ৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি

‘ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান’

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৩:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ এর শুটিং চলছে নেপালে। এবারই প্রথম দেশের বাইরে সিরিয়ালটির শুটিং হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে সদ্য মুক্তি পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ‘চ্যাপ্টার ১৩’-তে যুক্ত হয়েছেন নেপালি মডেল ও অভিনেত্রী রাজেশ্রী থাপা।

প্রথমবারের মতো, ‘ব্যাচেলর পয়েন্ট’র সঙ্গে যুক্ত হয়েছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা। পরিচালক আরেফিন অমি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে রাজেশ্রীর একটি আকর্ষণীয় ছবি শেয়ার করে ছবিটির ক্যাপশনে লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান। কিরানকে দেখতে চোখ রাখুন বঙ্গ-তে।’ পরিচালকের সেই পোস্টে নেপালি এই অভিনেত্রী নিজেও মন্তব্য করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

রাজেশ্রী থাপা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একটি বিশেষ ছবি প্রকাশ করে বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, যা দুই দেশের সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশ সাড়া ফেলেছে।

জানা গেছে, এই বিশেষ পর্বগুলোর দৃশ্যধারণের জন্য মারজুক রাসেল, চাষি আলম, জিয়াউল হক পলাশ এবং শামীম হাসান সরকারসহ ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পুরো টিমকে নিয়ে নেপালে গিয়েছিলেন অমি। নেপালের মনোরম লোকেশনে গল্পের নতুন মোড় এবং রাজশ্রীর অন্তর্ভুক্তির পাশাপাশি দর্শকদের জন্য এবার থাকছে আরও একটি বড় আকর্ষণ। এবারের পর্বগুলোতে যুক্ত করা হয়েছে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা। যেখানে ব্যাচেলর পয়েন্টের চিরচেনা ও জনপ্রিয় চরিত্রগুলোকে চিরাচরিত আমেজে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে ও তর্কে জড়াতে দেখা যাবে। 

সব মিলিয়ে নতুন এই চ্যাপ্টারটি দর্শকদের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
'আর্জেন্টিনা শুধু দল নয়, কোটি মানুষের আবেগ'
ছবি: সংগৃহীত
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ এর বিজয়ী সামানজার সাঈদ
ছবি: ভিওডি বাংলা
আসছে ধ্রুব আহমেদের প্রথম একক নাটক ‘যত দূরেই যাও’