• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১০:৪৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী আবদুল বাল্লাউত ওরফে আবদুল পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বার্লিনের পশ্চিমাঞ্চলীয় উপশহর স্পান্দাও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, বার্লিন প্রাইড শোভাযাত্রায় সম্ভাব্য ‘ইসলামপন্থী সন্ত্রাসী হামলার’ সন্দেহভাজন ব্যক্তি ছুরি হাতে পুলিশের দিকে তেড়ে এলে তাকে গুলি করা হয়।

পুলিশ জানায়, ২১ বছর বয়সী জার্মান নাগরিক ও লেবাননি বংশোদ্ভূত আবদুল বাল্লাউত স্পান্দাও এলাকায় ছুরি নিয়ে হামলার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট সাংবাদিকদের বলেন, প্রাথমিক তথ্য-প্রমাণে ঘটনাটি ‘ইসলামপন্থী সন্ত্রাসী হামলা’ বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি এর আগেও একাধিক অপরাধ, উগ্রপন্থা এবং ইসলামপন্থী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে ছিলেন।

পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) বার্লিনের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় অংশ নিতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। স্থানীয় সময় রাত ১০টার দিকে শোভাযাত্রাটি টিয়েরগার্টেন পার্ক এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের ভ্যান দিয়ে এতে হামলা চালানো হয়।

পুলিশের ভাষ্য, গাড়িটি চালাচ্ছিলেন আবদুল বাল্লাউত। প্রাথমিক হামলার পর তিনি গাড়ি থেকে নেমে ছুরি নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া লোকজনের ওপর হামলার চেষ্টা করেন।

এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটনার বাঁকিপুরের প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তরুণ। সম্প্রতি এই তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। ছবি: পিটিআই
ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা?
ছবি: আল জাজিরা
আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি
ছবি: রয়টার্স
ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা