২৭ জুলাই থেকেই চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন রুটিন অনুযায়ী পরে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলোর জন্য পরে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি, তারা নিবন্ধনের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এর আগে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য