কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ, দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ এবং দেশটির নেতৃত্বের প্রতি সমবেদনা জানাতে দোহা সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের হামলা ও উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই তার এই সফর গুরুত্ব পেয়েছে।
বুধবার (১৫ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সফরের মূল উদ্দেশ্য কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা এবং কাতারের নেতৃত্বের কাছে ইরানের সমবেদনার বার্তা পৌঁছে দেওয়া।
এর আগে দেওয়া এক শোকবার্তায় আব্বাস আরাগচি গভীর দুঃখ প্রকাশ করে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সমবেদনা জানান।
তিনি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আল থানি রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি দীর্ঘদিন অসুস্থতা ও বার্ধক্যজনিত জটিলতায় ভোগার পর গত শনিবার মারা যান।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য