• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৮:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন তিনি।

টেস বি. ব্রেসনান বলেন, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকারও প্রশংসা করেন।

সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

এ সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এক টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ ছাড়ব: হাসনাত
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ