{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

বায়ুদূষণে বিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, শীর্ষে কাম্পালা

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ০১:০৪ পি.এম.
দূষণের চাদরে ঢাকা রাজধানী ঢাকা। ছবি: সংগৃহীত
দূষণের চাদরে ঢাকা রাজধানী ঢাকা। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং চলমান নির্মাণকাজের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত আইকিউএয়ারের সর্বশেষ বায়ুমান সূচকে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, মঙ্গলবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১২৮। এই স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। ফলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিনের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির একিউআই স্কোর ২৬৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭১।

এ ছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা (১৬৫), চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় (১৫১), পঞ্চমে পাকিস্তানের লাহোর (১৩৪) এবং ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যার একিউআই ১৩২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়।

পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মাত্রা বেড়ে গেলে দীর্ঘ সময় বাইরে অবস্থান এড়িয়ে চলা, প্রয়োজন হলে মাস্ক ব্যবহার এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। দীর্ঘমেয়াদে বায়ুদূষণ শ্বাসযন্ত্র, হৃদ্‌রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ফাইল ছবি
সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা