• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডাসারে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় গাছের চারা ও জৈব সার বিতরণ

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ১২:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসার উপজেলায় চলতি অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় কৃষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে এসব বৃক্ষরোপণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডাসার উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ডাসার উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।" তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর এবং রোপণ করা গাছের সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাসার ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন মধু, স্থানীয় কৃষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/তুহিন মৃধা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
যশোরে ১ কোটি ৮ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ছাড়লেন ৫৬১ পর্যটক
সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ছাড়লেন ৫৬১ পর্যটক
ছবি: সংগৃহীত
দুই শিশুকে বিষপান করিয়ে মায়ের আত্মহননের চেষ্টা