শিরোনাম
ছবি: সংগৃহীত
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল এরবিলের শাকলাওয়া জেলার আকুবান সারু গ্রামের কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার।
এরবিলের হারির, খালিফান, বাসিরমা, হিরান ও পিরমামসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য