• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাগলা মসজিদে চিঠি

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ০২:৩৯ পি.এম.
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খুলে এবারও বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি পাওয়া গেছে অসংখ্য চিঠি। এর মধ্যে একটি চিঠি বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এক ফুটবলপ্রেমী ভক্ত সেখানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে যেন বাংলাদেশ অংশ নেওয়ার সুযোগ পায়।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। পরে মসজিদের দ্বিতীয় তলায় শুরু হয় টাকা গণনার কাজ। সংশ্লিষ্টরা জানান, এবার দানবাক্স থেকে রেকর্ড পরিমাণ ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। এছাড়া বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন আবেদন-অনুরোধ লেখা চিঠিও মিলেছে।

 দানবাক্সে পাওয়া সেই চিঠিতে লেখা ছিল-

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম

হে আল্লাহ,

আপনি সর্বশক্তিমান, আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমায় প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক।

হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলকে উন্নতি করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন...

(একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী)’

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৩৫ বস্তা টাকা। তখন প্রায় চার মাসে জমা হয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

টাকা গণনার কাজে অংশ নেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই মসজিদ এলাকায় উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুমন শেখ। ছবি: ভিওডি বাংলা
প্রতিশোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন ২ হাত
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পাগলা মসজিদের দান গণনার কার্যক্রম। ছবি: সংগৃহীত
পাগলা মসজিদ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় ৯৪ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ