• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০৩:৪২ পি.এম.
গাজী আতাউর রহমান
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান। আর সদ্য বিদায় নেওয়া মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এন্ড রিসোর্টে আইএবির মজলিসে শুরার বিশেষ অধিবেশনে গাজী আতাউরকে মহাসচিব পদে দায়িত্ব প্রদান করা হয়। অধিবেশনে পূর্বের কমিটি মেয়াদের আগেই ভেঙে দিয়ে শীর্ষস্থানীয় পদগুলোতে কিছু রদবদল আনা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ।

তিনি বলেন, দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে। তবে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে এককভাবে নির্বাচন করা, প্রার্থী বাছাই, স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তাসহ কয়েকটি সাংগঠনিক দুর্বলতা উঠে আসে। এ প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটির নেতৃত্বে কিছু পরিবর্তন আনা হয়েছে।

গাজী আতাউর এর আগে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর অধ্যক্ষ ইউনুছ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী ওসমান হাদি হত্যার বিচার নিয়ে টালবাহানা করছে সরকার
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর আমেলার মাসিক সভা
বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে: আবদুল কাইয়ূম
রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বক্তব্য দিয়েছেন ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা
স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের খবর রাখেন, নিজেরটা নয়: জামায়াত আমির