• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে: আবদুল কাইয়ূম

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০৭:৩৯ পি.এম.
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর আমেলার মাসিক সভা
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশের স্বার্থকে উপেক্ষা করে  ব্যক্তি বা দলের স্বার্থকে  প্রাধান্য দিয়ে বহির্বিশ্বের সাথে চুক্তি করলে সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। প্রধানমন্ত্রী সর্বপ্রথম রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশ সফরে বের হয়েছেন। দেশে ফিরে বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে।

শুক্রবার (২৬ জুন) সংগঠনের নগর আমেলার মাসিক সভায় এসব মন্তব্য করেন তিনি।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, ফ্যাসিবাদী আমলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বৈদেশিক চুক্তি করে দেশকে অন্যের হাতে তুলে দিয়েছে। বিশেষ করে আওয়ামী আমলে ভারতের সাথে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমেরিকার সাথে দেশবিরোধী চুক্তিগুলো দেশকে আরও বহু বছর ভোগাবে। তাই দেশের সার্বভৌমত্ব নিশ্চিতের লক্ষ্যে বৈদেশিক চুক্তিগুলো জনগণের জানার অধিকার আছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার চরম অবনতি দেশকে অস্থিতিশীলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সকল মন্ত্রণালয়ের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন; তার আসল ভূমিকা ভুলতে বসেছেন। জনগণের বিন্দুমাত্র নিরাপত্তা নিশ্চিত না করেই তিনি সংসদে মজার মজার ভাষণ ডেলিভারি দিচ্ছেন। তার কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা,  শিল্প ও সংস্কৃতি সম্পাদক জিয়াউল আশরাফ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, শেখ আবু তাহের, মুফতি আবদুল আহাদ, হাফেজ সালাহউদ্দিন প্রমুখ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
ছবি: সংগৃহীত
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের ওপর হামলা: চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত