• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৮:২৩ পি.এম.
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের
ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টির কারণে প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্ত মানুষের কাছে ত্রাণ সহায়তা নিয়ে দ্রুত এগিয়ে আসতে হেফাজত নেতাকর্মী ও আলেম-ওলামাসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে তারা বলেন, অতিবৃষ্টি ও বন্যায় প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ধসে প্রাণহানি ঘটেছে। নিঃস্ব হয়েছে অগণিত মানুষ। পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে হেফাজত নেতাকর্মী, আলেমসমাজ ও দেশবাসীর কাছে আমরা জোর আহ্বান জানাচ্ছি।

এছাড়া ত্রাণ সহায়তাসহ পানিবন্দি মানুষ উদ্ধারে জরুরি লজিস্টিক সাপোর্ট প্রদানে সরকারকে আরও সক্রিয় হতে হবে বলেও মনে করে সংগঠনটি।

বিবৃতিতে তারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবিকতার পরিচয় দিতে হবে। আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর রহমতও আসবে। আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বাঁচতে আমাদের বেশি বেশি এস্তেগফার পড়তে হবে। তওবা করতে হবে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কমে আসবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা
সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি
ছবি: ভিওডি বাংলা
জলাবদ্ধতায় বিএনপি কার্যালয়ে রিকশায় পারাপার