• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি, সতর্ক স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ৪ জুলাই ২০২৬, ০৫:৩০ পি.এম.
অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি, সতর্ক স্থানীয়রা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন চকপাড়া বিওপির বিপরীতে ভারতের সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক লোকসমাগমের খবর পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নজরদারি জোরদার করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৩/৩-এস সংলগ্ন ভারতের মালদা জেলার মুসলিমপাড়া এলাকায় বিএসএফের দায়িত্বপূর্ণ অঞ্চলে সীমান্তের নিরাপত্তা বাতি বন্ধ ছিল। একই সঙ্গে সেখানে কয়েক ব্যক্তির অবস্থানের তথ্য পাওয়া যায়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় আনুমানিক ১২ জন অবস্থান করছিলেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারিতে অংশ নেন।

পরে বিজিবি সূত্র জানায়, শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের মালদার একটি হোল্ডিং সেন্টারে নিয়ে যায়।

এ বিষয়ে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিজিবি সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
মোটরসাইকেলের গতি কমাতে বলায় দুই পুলিশকে মারধর
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ
ছবি: সংগৃহীত
পাথরবোঝাই ট্রাক ছিনতাই, জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক সংঘর্ষ