‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি জানাতে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) মন্ত্রণালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

সভায় ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নের প্রয়োজনীয়তা, কর্মসূচির রূপরেখা এবং সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টরা উদ্যোগটি বাস্তবায়নে করণীয় বিষয়গুলো নিয়েও মতামত তুলে ধরেন।
সভা শেষে জানানো হয়, ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ কবে এবং কোথায় আয়োজন করা হবে, সে বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
ভিওডি বাংলা/এএইচএস/এমএস









মন্তব্য