• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ১১:০৪ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাসাবাড়ির বর্জ্য অপসারণ না করা, অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে 'ক্লিনিং ডে' কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দেন।

আবদুস সালাম জানান, বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও তারা আর টেন্ডার পাবে না। মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে করা জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়ার কথা জানান তিনি।

এছাড়া, পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি ফরম পূরণ করেও পরীক্ষা দিতে না পারার খবরটি সত্য নয়
ছবি: সংগৃহীত
৪৮ ঘণ্টায় সারাদেশে পার্সেল পৌঁছে দেবে ডাক বিভাগ