• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

প্রার্থিতা ফিরে পেলেন খসরু ও শামসুল আলম

বিনোদন প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০১:০২ এ.এম.
শামসুল আলম ও খোরশেদ আলম খসরু। ছবি: সংগৃহীত
শামসুল আলম ও খোরশেদ আলম খসরু। ছবি: সংগৃহীত

‎বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে আপিলের মাধ্যমে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন। নির্বাচন আপিল বোর্ড তাদের আবেদন গ্রহণ করে মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

‎রোববার (১২ জুলাই) আপিল বোর্ডের সিদ্ধান্তের পর সংশোধিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকায় খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা খাতুন মিনু। বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন উপসচিব ফারহানা ইসলাম ও চিত্রা শিকারী।

‎এর আগে গত ৫ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করলে সেখানে খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের নাম না থাকায় তাদের মনোনয়ন বাতিল হয়। বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর একটি ধারা উল্লেখ করে জানানো হয়েছিল, টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর এক মেয়াদ বিরতি ছাড়া পুনরায় নির্বাচনে অংশ নেওয়া যাবে না।

‎তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে খোরশেদ আলম খসরু দাবি করেন, যে বিধান দেখিয়ে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, তা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া সংশ্লিষ্ট বিধানটি পরবর্তী সময়ে কার্যকর হওয়ায় সেটি পূর্ববর্তী মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না বলেও যুক্তি তুলে ধরেন তিনি।

‎শুনানি শেষে আপিল বোর্ড তাদের যুক্তি গ্রহণ করে মনোনয়ন বৈধ ঘোষণা করে। ফলে সভাপতি পদে খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদে শামসুল আলম আবারও নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পেলেন।
‎রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খোরশেদ আলম খসরু বলেন, “আমাদের বিশ্বাস ছিল ন্যায়বিচার পাব। আপিল বোর্ডের রায়ে আমরা আনন্দিত। আশা করি, ভোটে নির্বাচিত হয়ে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারব।”

‎উল্লেখ্য, দীর্ঘ সাত বছরের অচলাবস্থার পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশোধিত প্রার্থী তালিকায় দুই গুরুত্বপূর্ণ প্রার্থীর প্রত্যাবর্তনে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘দ্য ওডিসি’ নিয়ে তুমুল বিতর্ক, যা বললেন নোলান
ছবি: সংগৃহীত
না ফেরার দেশে কিংবদন্তি সংগীতশিল্পী এস জানকী
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন চৌধুরীর