• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পি.এম.
শেয়ার করুন 0
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে জাপানের সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, জাপানি ভাষায় প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক এবং পেশাদার গাড়িচালক নিয়োগের সুযোগ বাড়ানো যেতে পারে। এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জাপানি শিল্পপ্রতিষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত শিল্প পার্কের অভিজ্ঞতার আলোকে দেশের অন্য এলাকায়ও অনুরূপ শিল্প পার্ক গড়ে তুলতে জাপান আগ্রহী হলে সরকার সর্বাত্মক সহায়তা করবে বলেও তিনি আশ্বাস দেন।

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে দুই দেশকে যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা বাড়লে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল হবে।

বৈঠকে অবকাঠামো উন্নয়নেও চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।

জাপানের প্রতিনিধিদলে ছিলেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো (Nakayama Rieko), জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (Saida Shinichi)।

ভিওডি বাংলা/জা


 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু