• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল প্রথমবার কেন্দ্রের বাইরে পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা

সুপ্রিম কোর্ট বারে মোহাম্মদ আলীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০২:৫৮ পি.এম.
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নবনির্বাচিত সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী। ছবি: ভিওডি বাংলা
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নবনির্বাচিত সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী। ছবি: ভিওডি বাংলা

ঢাকায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবনির্বাচিত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের আইন অঙ্গন, শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন এমপি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাফর আলী খান এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান এবং আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্য অ্যালামনাই সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আলীর পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও আইনজীবীদের অধিকার রক্ষায় তার ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, তরুণ আইনজীবীদের জন্য তিনি একটি অনুপ্রেরণার নাম। একইসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঐক্য ও পেশাগত সম্প্রীতির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বৃক্ষরোপণ পর্যবেক্ষণে আসছে ট্রি মনিটরিং অ্যাপ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান, বিডা চেয়ারম্যান। ছবি: সংগৃহীত
নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান