• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, পতাকা অর্ধনমিত

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০১:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি এবং বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের ঘনিষ্ঠ বন্ধু শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। একইসঙ্গে বিদেশে বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সকালে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
দেশকে আরও সবুজ করতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ছবি: সংগৃহীত
আইন ও বিচার বিভাগে ১২ জেলা রেজিস্ট্রারের পদোন্নতি